দীর্ঘ ৭ বছর ধরে চাকরি করেও বেতন না পাওয়ার অভিযোগ করেছেন ১৯ জন শিক্ষক এবং তাদের এ অভিযোগ আমলে নিয়ে পুনরায় পরীক্ষা গ্রহণের মাধ্যমে আত্তীকরণের আশ্বাস দিয়েছেন ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (১১ এপ্রিল) সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট-এ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও সংকটের কথা শোনেন শিক্ষামন্ত্রী এবং সরাসরি মাঠপর্যায়ের বাস্তব চিত্র জানার চেষ্টা করেন।
আরো পড়ুন:- স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ১২ সংগঠনের ঐক্য: ওয়ার্কিং কমিটির শপথ ১২ এপ্রিল
এ সময় ঢাকার ভালো প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের না পাঠানোর বিষয়ে সংশ্লিষ্টদের কাছে জানতে চাইলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, অনেক ক্ষেত্রে শিল্পপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের নিতে অনাগ্রহ দেখায়। এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, সরকারের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের চুক্তি রয়েছে, ফলে শিক্ষার্থীদের অবশ্যই ইন্টার্নশিপ ও ব্যবহারিক প্রশিক্ষণের সুযোগ দিতে হবে এবং কোথাও অনিয়ম হলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি বেতন না পাওয়া শিক্ষকদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে উল্লেখ করেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে বাংলা ডেইলি নিউজ এর সঙ্গেই থাকুন








