বিএনপির রাজনীতি মুনাফিকি ও সুবিধাবাদের ওপর প্রতিষ্ঠিত: মামুনুল হক

বিএনপির রাজনীতি মুনাফিকি ও সুবিধাবাদের ওপর প্রতিষ্ঠিত: মামুনুল হক

রাজধানীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আয়োজিত ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ-পূর্ব সমাবেশে বিএনপির রাজনীতিকে ‘মুনাফিকি ও সুবিধাবাদী’ বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

শনিবার (৪ এপ্রিল) বাদ আসর অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিএনপির রাজনীতি মূলত মুনাফিকি ও সুবিধাবাদের ওপর প্রতিষ্ঠিত।”

বক্তব্যে তিনি উদাহরণ টেনে বলেন, গ্রামবাংলায় প্রচলিত একটি গল্পের মতো—একজন মা নিজের ছেলে ও জামাতাকে ভিন্ন মানদণ্ডে বিচার করেন। নিজের সুবিধা অনুযায়ী একটিকে ভালো এবং অন্যটিকে খারাপ বলা হয়। তার ভাষায়, “এই দ্বৈত আচরণই আজ বিএনপির রাজনীতিতে প্রতিফলিত হচ্ছে।”

মামুনুল হক অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের যেসব অধ্যাদেশ তাদের ক্ষমতা বৃদ্ধি ও সুসংহত করে, সেগুলো বিএনপির কাছে গ্রহণযোগ্য। কিন্তু যেসব অধ্যাদেশ জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করে, সেগুলো তারা প্রত্যাখ্যান করে।

আরো পড়ুন:- ড. ইউনুসকে রাজপথে নামার আহ্বান, নাহিদ ইসলামের বক্তব্যে রাজনৈতিক আলোড়ন

তিনি আরও দাবি করেন, নির্বাচনের সময় বিএনপি গোপনে ‘না’-এর পক্ষে প্রচারণা চালালেও জনরোষের ভয়ে প্রকাশ্যে তা স্বীকার করেনি। পরবর্তীতে পরিস্থিতির চাপে দলটির শীর্ষ নেতা তারেক রহমানকে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিতে হয়েছে। “প্রকাশ্যে এক কথা, ভেতরে আরেক কথা—এটাই মুনাফিকি,” বলেন তিনি।

সমাবেশে তিনি সতর্ক করে বলেন, জনগণের রায় অমান্য করা হলে রাজপথে জবাব দেওয়া হবে। “৭০ শতাংশ জনগণের বিরুদ্ধে গিয়ে ক্ষমতায় থাকা সম্ভব নয়,” উল্লেখ করে তিনি অতীতের বিভিন্ন ঘটনার প্রসঙ্গ টানেন।

শেষে তিনি জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানান এবং বলেন, নতুন বাংলাদেশে “মুনাফিকি ও সুবিধাবাদের রাজনীতি” চলবে না। অন্যথায় রাজপথ ও সংসদে কঠোর মোকাবেলার হুঁশিয়ারি দেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

Bangla Daily News-এর নিজস্ব প্রতিবেদকরা দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনা নির্ভুলভাবে সংগ্রহ ও প্রকাশ করে থাকেন। সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে তারা সর্বদা সচেষ্ট।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment