ইবতেদায়ী মাদরাসা সরকারি করণ হবে কি? সংসদে শিক্ষামন্ত্রীর বক্তব্য

ইবতেদায়ী মাদরাসা সরকারি করণ নিয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

ইবতেদায়ী মাদরাসা সরকারি করণ নিয়ে জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, সরকারের নীতিমালা অনুসরণ করেই ধাপে ধাপে এসব প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্যের প্রশ্নের প্রেক্ষিতে মন্ত্রী বিষয়টি ব্যাখ্যা করেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি করণ বা জাতীয়করণ কার্যক্রম গ্রহণ করা হয়। পরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরির শর্তাবলি পর্যালোচনা করে এবং প্রযোজ্য আইন অনুসরণ করে সিদ্ধান্ত নেওয়া হয়।

আরো পড়ুন:- ইবতেদায়ি শিক্ষার্থীদের জন্য সুখবর: মিডডে মিলসহ সব সুবিধা দেওয়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর

তিনি আরও জানান, বর্তমানে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা স্থাপন, পাঠদান, স্বীকৃতি, পরিচালনা ও জনবল কাঠামো সংক্রান্ত এমপিও নীতিমালা-২০২৫ প্রণয়ন করা হয়েছে। এই নীতিমালার আওতায় ইতোমধ্যে এক হাজার ৩২টি মাদরাসা এমপিওভুক্তির জন্য আবেদন করেছে।

নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করতে পারলে পর্যায়ক্রমে এসব মাদরাসাকে এমপিওভুক্ত করা হবে বলে জানান মন্ত্রী। একই সঙ্গে সরকারি করণ বিষয়টিও নীতিমালার আলোকে বিবেচনা করা হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনা চলছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের ভবিষ্যৎ সিদ্ধান্তের ওপর নির্ভর করছে ইবতেদায়ী মাদরাসাগুলোর সরকারি করণের বিষয়টি।

নিজস্ব প্রতিবেদক

Bangla Daily News-এর নিজস্ব প্রতিবেদকরা দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনা নির্ভুলভাবে সংগ্রহ ও প্রকাশ করে থাকেন। সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে তারা সর্বদা সচেষ্ট।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment