নওগাঁয় ডিবি পুলিশের সদস্যরা জুয়ার আসরে হানা দিয়ে ১০জনকে আটক করেছে। এসময় জুয়ার আসর থেকে নগদ ৪৬ হাজার ১৭৫ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম দুই বান্ডিল তাস জব্দ করা হয়েছে। আটককৃতদের মঙ্গলবার (২৪মার্চ) দুপুরের দিকে আদালতের মাধ্যমে জেলহাজতে
পাঠানো হয়েছে।
এদিন বিকেল সাড়ে ৪টায় নওগাঁ পুলিশ মিডিয়া সেলে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (২৩মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চাকলা বাজার এলাকায় ছোট যমুনা নদীর পাড়ের ঘাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
👉আরো পড়ুন:- নওগাঁতে ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, পুলিশের হাতে আটক যুবক
আটকৃতরা হলেন, নওগাঁ সদর উপজেলার চাকলা গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে আতিকুর রহমান (৩০) একই গ্রামের সামসুলের ছেলে মাসুদ (৪০), হরিপুর গ্রামের সফির উদ্দিনের ছেলে মইন উদ্দিন (৪৫) ও একই গ্রামের আলমগীরের ছেলে আবু হাসান (৩৪), বক্তারপুর গ্রামের জরিফের ছেলে জয়নাল (৪৭) একই গ্রামের আবুল হোসেনের ছেলে মোফাজ্জল (৪৪) ও আফতাবের ছেলে শফিকুল (৩৪), শ্যামপুর গ্রামের সফিরের ছেলে মাসুদ রানা (৪২) ও একই গ্রামের মোজাহেরের ছেলে খালিদ হাসান ওরফে রাজু (৪০) এবং দিঘা গ্রামের কপ্তুলের ছেলে রহিম (৪০)।
নওগাঁ পুলিশ মিডিয়া এসপি জানান- নওগাঁ সদর থানার চাকলা বাজারের দক্ষিন পাশে ছোট যমুনা নদীর পাড় নামক চাকলা ঘাটে কতিপয় জুয়ারু টাকা বাজি ধরে তাসের মাধ্যমে জুয়া খেলছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটা অভিযানিক দল সোমবার রাতে সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়। এসময় জুয়ার বোর্ড থেকে উক্ত পরিমাণ নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম তাস জব্দ করা হয়।
নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক বলেন- আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। এবং আদালতে প্রেরণ করা হয়েছে।






