অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভোগান্তি দূর করতে এনসিপির ৩ দফা দাবি

অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভোগান্তি দূর করতে এনসিপির ৩ দফা দাবি

অবসরপ্রাপ্ত শিক্ষকদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তিন দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দলটির যুগ্ম সদস্য সচিব ও শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত এক বিবৃতিতে এ দাবি তুলে ধরেন।

প্রথম দাবিতে বলা হয়েছে, শিক্ষকরা অবসর গ্রহণের ১৮০ দিনের মধ্যে, অর্থাৎ সর্বোচ্চ ৬ মাসের মধ্যে অবসর ও কল্যাণ ট্রাস্টের সম্পূর্ণ পাওনা পরিশোধ নিশ্চিত করতে হবে।

দ্বিতীয় দাবিতে উল্লেখ করা হয়, শিক্ষকদের বেতন থেকে কর্তনকৃত টাকার হিসাব স্বচ্ছভাবে জানার সুযোগ দিতে হবে। পাশাপাশি সেই তহবিল থেকে ঋণ গ্রহণের সুবিধা চালু করারও দাবি জানানো হয়।

আরো পড়ুন:- প্রতিটি উপজেলায় মাদ্রাসা সরকারি করার দাবি শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজির

তৃতীয় দাবিতে বলা হয়, অতীতে শিক্ষকদের অবসর ও কল্যাণ ফান্ডের অর্থ লুটপাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে এবং সেই অর্থ পুনরায় শিক্ষকদের ফান্ডে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করতে হবে।

বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন ধরে অবসরপ্রাপ্ত শিক্ষকরা তাদের ন্যায্য পাওনা পেতে বিলম্বের শিকার হচ্ছেন, যা তাদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

এনসিপি নেতারা মনে করেন, দ্রুত এই সমস্যার সমাধান করা না হলে শিক্ষকদের মধ্যে হতাশা আরও বাড়বে এবং শিক্ষা ব্যবস্থার ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে।

নিজস্ব প্রতিবেদক

Bangla Daily News-এর নিজস্ব প্রতিবেদকরা দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনা নির্ভুলভাবে সংগ্রহ ও প্রকাশ করে থাকেন। সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে তারা সর্বদা সচেষ্ট।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment