ইনফিনিক্স নোট ৬০ ও নোট ৬০ প্রো বাজারে, শক্তিশালী প্রসেসর ও ৬৫০০mAh ব্যাটারি

শক্তিশালী প্রসেসর ও বড় ব্যাটারি নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

দেশের স্মার্টফোন বাজারে নতুন দুটি শক্তিশালী মডেল উন্মোচন করেছে ইনফিনিক্স বাংলাদেশ। ‘নোট ৬০’ এবং ‘নোট ৬০ প্রো’ নামের এই দুটি স্মার্টফোনে উন্নত প্রসেসর, বড় ব্যাটারি এবং আধুনিক প্রযুক্তির সমন্বয় থাকায় ব্যবহারকারীরা দ্রুত ও স্মুথ পারফরম্যান্স পাবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইনফিনিক্স জানায়, নতুন এই ফোন দুটিতে শক্তিশালী প্রসেসর ব্যবহার করা হয়েছে। ‘নোট ৬০’ মডেলে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ ফাইভজি প্রসেসর এবং ‘নোট ৬০ প্রো’ মডেলে যুক্ত করা হয়েছে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ ফাইভজি প্রসেসর। ফলে একসঙ্গে একাধিক অ্যাপ চালানো, গেম খেলা কিংবা ভারী কাজ করার সময়ও ব্যবহারকারীরা পাবেন দ্রুতগতির অভিজ্ঞতা।

ফোন দুটির অন্যতম আকর্ষণীয় দিক হলো থ্রিডি আইস কোর ভিসি কুলিং চেম্বার প্রযুক্তি। এই প্রযুক্তির কারণে দীর্ঘ সময় গেমিং বা ইন্টারনেট ব্যবহারের সময় ফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার ঝুঁকি কমে যায়। পাশাপাশি কর্নিং গরিলা গ্লাস ব্যবহারের কারণে ফোনের স্ক্রিন আরও টেকসই হয়েছে। আইপি৬৫ প্রযুক্তি সমর্থন থাকায় ধুলাবালু ও পানির ঝাপটা থেকেও সুরক্ষিত থাকবে ডিভাইস দুটি।

ব্যাটারির দিক থেকেও ব্যবহারকারীদের জন্য রয়েছে বড় সুবিধা। ফোন দুটিতে ৬ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহার করা যাবে। এর সঙ্গে রয়েছে ৯০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা, ফলে অল্প সময়েই ফোন সম্পূর্ণ চার্জ হয়ে যায়। বিশেষ করে ভ্রমণ বা ব্যস্ত সময়ে এটি ব্যবহারকারীদের জন্য বেশ সুবিধাজনক হবে।

ডিসপ্লের ক্ষেত্রেও আধুনিক প্রযুক্তির ছোঁয়া রাখা হয়েছে। ফোন দুটিতে রয়েছে ১.৫কে রেজোলিউশনের অ্যামোলেড ডিসপ্লে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। ফলে ভিডিও দেখা বা গেম খেলার সময় মসৃণ ভিজ্যুয়াল অভিজ্ঞতা পাওয়া যাবে। এছাড়া সর্বোচ্চ ৪ হাজার ৫০০ নিট উজ্জ্বলতা থাকায় তীব্র আলোতেও স্ক্রিনের তথ্য সহজে দেখা সম্ভব।

ফটোগ্রাফির জন্য ফোন দুটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ওআইএস সমর্থিত নাইট মাস্টার এআই ক্যামেরা, যা কম আলোতেও উন্নত মানের ছবি তুলতে সক্ষম।

দামের দিক থেকে ‘নোট ৬০’ মডেলের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৪ হাজার ৯৯৯ টাকা এবং ‘নোট ৬০ প্রো’ মডেলের দাম রাখা হয়েছে ৪৯ হাজার ৯৯৯ টাকা। শক্তিশালী পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং আধুনিক ফিচারের কারণে ফোন দুটি ইতিমধ্যেই ব্যবহারকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এসেছে।

নিজস্ব প্রতিবেদক

Bangla Daily News-এর নিজস্ব প্রতিবেদকরা দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনা নির্ভুলভাবে সংগ্রহ ও প্রকাশ করে থাকেন। সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে তারা সর্বদা সচেষ্ট।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

সম্পর্কিত নিউজ

Leave a Comment