স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি: বিভেদ ভুলে ১৫ জুন অবস্থান কর্মসূচির ডাক

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি বিভেদ ভুলে ১৫ জুন অবস্থান কর্মসূচির ডাক

দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলার অবসান ঘটানর লক্ষে এবার কোডভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছেন শিক্ষকরা। নিজেদের মধ্যকার সব ধরনের দ্বিধাবিভক্তি ভুলে এক প্ল্যাটফর্মে এসে জোরদার আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন তারা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, এই দাবি আদায়ে আগামী ১৫ই জুন দেশব্যাপী অবস্থান কর্মসূচি পালন করা হবে।

সংশ্লিষ্ট শিক্ষক নেতারা জানিয়েছেন, বছরের পর বছর ধরে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা চরম বৈষম্যের শিকার হচ্ছেন। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে অল্পসংখ্যক মাদরাসা নামমাত্র অনুদানে, আবার অধিকাংশ মাদরাসা বিনা বেতনে মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় খণ্ড খণ্ড দাবি বা বিভক্তি দিয়ে এই সমস্যার স্থায়ী সমাধান কোনোভাবেই সম্ভব নয় বলে মনে করছেন তারা। তাই অনুদানভুক্ত এবং অনুদানবিহীন—সব ধরনের কোডভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাকে এক ছাতার নিচে আসার আহ্বান জানানো হয়েছে।

আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষক নেতারা এক বার্তায় জানিয়েছেন, আগামী ১৫ জুনের অবস্থান কর্মসূচি তাদের অস্তিত্ব রক্ষার চূড়ান্ত লড়াই। এই আন্দোলনকে সফল করার জন্য অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাকে নিজেদের মধ্যকার সব দ্বিধাবিভক্তি ভুলে যেতে হবে। সবাইকে এক প্ল্যাটফর্মে এসে এই কর্মসূচি সফল করার জন্য নিজ নিজ অবস্থান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদাত্ত আহ্বান জানিয়েছেন নেতারা।

শিক্ষক নেতারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সমমান হওয়া সত্ত্বেও স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো সুযোগ-সুবিধার দিক থেকে যোজন যোজন পিছিয়ে আছে। দেশের শিক্ষাব্যবস্থায় এই আকাশপাতাল বৈষম্য দূর করতে এসব মাদরাসা অবিলম্বে জাতীয়করণের কোনো বিকল্প নেই। আগামী ১৫ জুনের অবস্থান কর্মসূচি থেকে দাবি মানা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। এই আন্দোলনকে শতভাগ সফল করতে প্রতিটি মাদরাসার শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে এখন থেকেই সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- এমপিও বাস্তবায়ন ও অনুদান ছাড়ের দাবিতে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

Bangla Daily News-এর নিজস্ব প্রতিবেদকরা দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনা নির্ভুলভাবে সংগ্রহ ও প্রকাশ করে থাকেন। সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে তারা সর্বদা সচেষ্ট।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment