২০ মে’র মধ্যে মাদরাসা শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি সম্পন্নের নির্দেশ

সব মাদ্রাসার জন্য জরুরি বার্তা

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড দেশের সকল মাদরাসাকে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের তথ্য অনলাইনে এন্ট্রি সম্পন্ন করার নির্দেশ দিয়েছে।

মঙ্গলবার জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ মে ২০২৬ এর মধ্যে রেজিস্ট্রেশনভুক্ত সকল শিক্ষার্থীর তথ্য অনলাইন ফরমে অন্তর্ভুক্ত করতে হবে।

আরও পড়ুন- এমপিও বাস্তবায়ন ও অনুদান ছাড়ের দাবিতে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে “অনলাইন সেবা” অপশন থেকে “e-SIF/e-FF” ফরম ব্যবহার করে তথ্য এন্ট্রি করতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে EIIN নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে এই কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া যেসব মাদ্রাসার EIIN নম্বর নেই, তারা কোড নম্বর ব্যবহার করেও তথ্য এন্ট্রি করতে পারবে বলে জানানো হয়।

বোর্ড সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যে তথ্য হালনাগাদ না করলে ভবিষ্যতে বিভিন্ন প্রশাসনিক ও উপবৃত্তি সংক্রান্ত কার্যক্রমে জটিলতা দেখা দিতে পারে।

এ অবস্থায় সকল মাদ্রাসা কর্তৃপক্ষকে নির্ধারিত সময়ের মধ্যেই তথ্য এন্ট্রি সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

Bangla Daily News-এর নিজস্ব প্রতিবেদকরা দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনা নির্ভুলভাবে সংগ্রহ ও প্রকাশ করে থাকেন। সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে তারা সর্বদা সচেষ্ট।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment