শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন–এর সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়–এর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। শিক্ষা খাতের চলমান কার্যক্রম, নীতিগত বিষয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সভায় আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সভায় উপস্থিত ছিলেন বিএনসিসি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা।
আরো পড়ুন:-আপনার মাদ্রাসা কি কোডভুক্ত? নতুন ওয়েবসাইটে মিলছে তালিকা
সূত্র জানায়, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা নিয়ে সভায় আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষা কার্যক্রমকে আরও কার্যকর ও সময়োপযোগী করতে করণীয় বিষয়গুলো নিয়েও মতবিনিময় হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষা খাতে নতুন কিছু সিদ্ধান্ত আসতে পারে। তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে নির্দেশনা দেওয়া হবে।







1 thought on “শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ সভা, উপস্থিত শীর্ষ কর্মকর্তারা”