শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, সরকারের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হলে জাতীয়করণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সংসদ সদস্য আইনজীবী মো. সেলিম ভূঁইয়া-এর প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বিষয়টি ব্যাখ্যা করেন।

আরও পড়ুন- শিক্ষাকে সর্বোচ্চ বিনিয়োগ হিসেবে দেখছে সরকার: প্রধানমন্ত্রীর ঘোষণা

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বেসরকারি কলেজ সরকারি বা জাতীয়করণ কার্যক্রম ধাপে ধাপে গ্রহণ করা হয়ে থাকে। জাতীয়করণ করা কলেজগুলোর শিক্ষক-কর্মচারীদের চাকরির শর্তাবলি যথাযথভাবে পর্যালোচনা করে এবং প্রযোজ্য বিধি-বিধান অনুসরণ করেই তাদের চাকরি জাতীয়করণ করা হয়।

তিনি আরও বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের চাকরি জাতীয়করণ একটি দীর্ঘমেয়াদি ও নীতিনির্ধারণী বিষয়। এটি শুধু শিক্ষা মন্ত্রণালয়ের একক সিদ্ধান্ত নয়, বরং সরকারের সামগ্রিক আর্থিক সক্ষমতা, বিদ্যমান নীতিমালা এবং জাতীয় বাজেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

বর্তমানে দেশে প্রায় ৩৪ হাজার ১২৯টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে বলে জানান মন্ত্রী। এসব প্রতিষ্ঠানে প্রায় ৫ লাখ ৯৮ হাজার ৯১৪ জন শিক্ষক এবং ২ লাখ ৬ হাজার ৬৯৯ জন কর্মচারী কর্মরত আছেন। তিনি বলেন, সরকারের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হলে এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে।

নিজস্ব প্রতিবেদক

Bangla Daily News-এর নিজস্ব প্রতিবেদকরা দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনা নির্ভুলভাবে সংগ্রহ ও প্রকাশ করে থাকেন। সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে তারা সর্বদা সচেষ্ট।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment