শিক্ষাপ্রতিষ্ঠানে ৯ হাজার ধর্মীয় ও অন্যান্য শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত

শিক্ষাপ্রতিষ্ঠানে ৯ হাজার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৯ হাজার ধর্মীয় ও অন্যান্য শূন্য পদে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শনিবার (১৮ এপ্রিল ২০২৬) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষক সংকট থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছিল। এ অবস্থায় শূন্য পদ পূরণে এই নিয়োগ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

জানা গেছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা স্তরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসব শিক্ষক নিয়োগ দেওয়া হবে। বিশেষ করে ধর্মীয় শিক্ষা সংশ্লিষ্ট পদগুলো দীর্ঘদিন ধরে খালি থাকায় শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমে ঘাটতি দেখা দিচ্ছিল।

আরও পড়ুন;- তদবীর নয়, মেধাই হবে প্রতিষ্ঠান প্রধান হওয়ার যোগ্যতা: শিক্ষামন্ত্রী

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিয়োগ প্রক্রিয়াটি স্বচ্ছতা বজায় রেখে সম্পন্ন করা হবে এবং যোগ্য প্রার্থীদের নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মেধা ও যোগ্যতার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। নিয়োগে কোনো ধরনের অনিয়ম বা তদবীরের সুযোগ থাকবে না বলেও সংশ্লিষ্টরা উল্লেখ করেছেন।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এই নিয়োগ কার্যক্রম বাস্তবায়ন হলে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিনের শিক্ষক সংকট অনেকটাই কমে আসবে এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।

নিজস্ব প্রতিবেদক

Bangla Daily News-এর নিজস্ব প্রতিবেদকরা দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনা নির্ভুলভাবে সংগ্রহ ও প্রকাশ করে থাকেন। সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে তারা সর্বদা সচেষ্ট।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment