শিক্ষাকে সর্বোচ্চ বিনিয়োগ হিসেবে দেখছে সরকার: প্রধানমন্ত্রীর ঘোষণা

শিক্ষাকে সর্বোচ্চ বিনিয়োগ হিসেবে দেখছে সরকার: প্রধানমন্ত্রীর ঘোষণা

শিক্ষাকে সর্বোচ্চ বিনিয়োগ হিসেবে দেখছে সরকার: প্রধানমন্ত্রী

 বর্তমান সরকার শিক্ষাকে জাতির সর্বোচ্চ বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, একটি গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় স্পিকার শফিকুর উদ্দিন আহমেদ অধিবেশনে সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিক্ষাখাতে বরাদ্দ পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও যুগোপযোগী করা হবে।

তিনি জানান, শিক্ষা খাতে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। বিশেষ করে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২ লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণে স্কুল ফিডিং কার্যক্রমও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

আরো পড়ুন:- স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবিতে ঐক্যবদ্ধ নেতৃবৃন্দ, গঠিত হলো ওয়ার্কিং কমিটি

প্রধানমন্ত্রী আরও বলেন, নতুন প্রজন্মকে বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করতে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, ফ্রি ওয়াই-ফাই সংযোগ এবং শিক্ষার্থীদের ডিজিটাল পরিচয় ‘এডু-আইডি’ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

মাধ্যমিক পর্যায়ে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করার বিষয়েও সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। এছাড়া দেশের প্রতিটি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং প্রতিটি জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।

তিনি বলেন, আগামী ১৮০ দিনের মধ্যে দেশের ২ হাজার ৩৩৩টি কারিগরি এবং ৮ হাজার ২৩টি মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে। মাদরাসা শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করতে স্মার্ট ক্লাসরুম স্থাপন ও শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

Bangla Daily News-এর নিজস্ব প্রতিবেদকরা দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনা নির্ভুলভাবে সংগ্রহ ও প্রকাশ করে থাকেন। সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে তারা সর্বদা সচেষ্ট।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

3 thoughts on “শিক্ষাকে সর্বোচ্চ বিনিয়োগ হিসেবে দেখছে সরকার: প্রধানমন্ত্রীর ঘোষণা”

Leave a Comment