আজ দুপুরে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর বাংলাদেশে কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সৌজন্য সাক্ষাৎটি ছিল পারস্পরিক সহযোগিতা ও শিক্ষা খাতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা কেন্দ্রিক। সাক্ষাৎকালে শিক্ষা খাতের উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয় বলে জানা গেছে।
আরো পড়ুন:- শিক্ষাকে সর্বোচ্চ বিনিয়োগ হিসেবে দেখছে সরকার: প্রধানমন্ত্রীর ঘোষণা
এ সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো: দাউদ মিয়া, এনডিসি উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিক্ষা ও দক্ষতা উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শিক্ষা খাতে নতুন উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।






