স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তি কার্যক্রম সচল রাখতে দ্রুত তথ্য হালনাগাদ করার নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
২০২৫-২৬ অর্থবছরের জানুয়ারি থেকে জুন সময়ের উপবৃত্তি কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে EESP MIS সিস্টেমে শিক্ষার্থীদের তথ্য আপডেট ও নতুন তথ্য এন্ট্রি বাধ্যতামূলক করা হয়েছে।
অধিদপ্তরের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, অনুদানপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষার্থীদের ক্লাস আপডেটসহ প্রয়োজনীয় তথ্য যুক্ত করতে হবে।
আরো পড়ুন:- ইবতেদায়ী মাদরাসা সরকারি করণ হবে কি? সংসদে শিক্ষামন্ত্রীর বক্তব্য
নির্দেশনা অনুযায়ী, প্রতিষ্ঠান প্রধানদের আগামী ২০ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে সকল তথ্য সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারে জমা দিতে হবে। পরে উপজেলা পর্যায়ে যাচাই-বাছাই শেষে ৩০ এপ্রিল ২০২৬-এর মধ্যে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।
কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তথ্য আপডেট না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা উপবৃত্তি সুবিধা থেকে বঞ্চিত হতে পারে।
এ কারণে সংশ্লিষ্ট মাদ্রাসা কর্তৃপক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীদের দ্রুত সময়ের মধ্যে তথ্য হালনাগাদ সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।







