পহেলা বৈশাখ, চৈত্র সংক্রান্তি ও বৈসাবি উৎসব উপলক্ষে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে।
ছুটির ক্যালেন্ডার অনুযায়ী জানা গেছে, আগামী ১২, ১৩ ও ১৪ এপ্রিল দেশের সকল স্কুল, কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
আরো পড়ুন:- শিক্ষার্থীদের ৬ হাজার টাকা সহায়তা, আবেদন শুরু ১২ এপ্রিল
এর মধ্যে ১২ এপ্রিল বৈসাবি উৎসব, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি এবং পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল সরকারি ছুটি পালন করা হবে।
শিক্ষা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যে পৃথক নোটিশের মাধ্যমে ছুটির বিষয়টি নিশ্চিত করেছে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত এই তিন দিনে শ্রেণি পাঠদানসহ সকল দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।
কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান?
তিন দিনের ছুটি শেষে বুধবার (১৫ এপ্রিল) থেকে যথারীতি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষ কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছে।
বাংলা নববর্ষ উপলক্ষে সারাদেশে উৎসবমুখর পরিবেশ তৈরি হবে। বিশেষ করে পহেলা বৈশাখকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বাড়তি আনন্দ লক্ষ্য করা যাচ্ছে।








