স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন সাতক্ষীরা জেলা কমিটির পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক (সাতক্ষীরা-২) এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্মারকলিপিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোর জাতীয়করণ, এমপিওভুক্তি এবং শিক্ষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়। নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে স্বীকৃতিপ্রাপ্ত হলেও এসব মাদ্রাসার শিক্ষকরা বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
আরো পড়ুন :- ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের কর্মসূচি নিয়ে মতভেদ, ওয়ার্কিং কমিটির কোনো সিদ্ধান্ত নেই
সাতক্ষীরা জেলা কমিটির নেতারা জানান, দেশের প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখলেও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো এখনো অবহেলিত অবস্থায় রয়েছে। এতে শিক্ষক ও শিক্ষার্থীরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।
এ সময় উপস্থিত ছিলেন—
মো. শরিফুল ইসলাম, সহকারী শিক্ষক, কোমরপুর আমিনিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, দেবহাটা;
মো. নুরুল ইসলাম, প্রধান শিক্ষক, উত্তর পারুলিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ও সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি;
মো. সুলাইমান, ইবতেদায়ী প্রধান, চিনাডাঙ্গা আঃ হাই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ও জেলা শাখার দপ্তর সম্পাদক;
এছাড়াও উপস্থিত ছিলেন—
মাওলানা আনোয়ারুল ইসলাম, ইবতেদায়ী প্রধান, কুলিয়া এলাহি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ও দেবহাটা শাখার সাধারণ সম্পাদক;
মোঃ আবু বক্কার, প্রধান শিক্ষক, কোমরপুর আমিনিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ও উপজেলা শাখার সহ-সভাপতি;
মীর খায়রুল আলম, সহকারী শিক্ষক, কুলিয়া এলাহি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ও উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক।
বক্তারা বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো দেশের প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও দীর্ঘদিন ধরে অবহেলিত রয়েছে। তারা দ্রুত এসব মাদ্রাসা জাতীয়করণ এবং শিক্ষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।






