কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য বিশেষ বরাদ্দের আবেদন সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরের পরিচালন বাজেট থেকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য বিশেষ বরাদ্দ প্রদানের লক্ষ্যে আবেদন গ্রহণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পূর্ব নির্ধারিত সময় পরিবর্তন করে আগামী ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে। তবে এ সংক্রান্ত অন্যান্য শর্তাবলি পূর্বের মতোই বহাল থাকবে।
আরও পড়ুন;- মাদ্রাসা শিক্ষার সমস্যা ও সম্ভাবনা নিয়ে সচিবালয়ে সভা
সংশ্লিষ্ট সূত্র জানায়, অধিক সংখ্যক আবেদনকারীকে সুযোগ দিতে এবং প্রক্রিয়াটি আরও কার্যকরভাবে সম্পন্ন করতে এই সময় বৃদ্ধি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইটে পাওয়া যাবে এবং নির্ধারিত নিয়ম অনুসরণ করে আবেদন করতে হবে।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, সময়সীমা বৃদ্ধি পাওয়ায় অনেক প্রতিষ্ঠান ও ব্যক্তি নতুন করে আবেদন করার সুযোগ পাবে এবং সুবিধাভোগীর সংখ্যা বৃদ্ধি পাবে।








