ঈদ জামাত ঘিরে নওগাঁয় নিরাপত্তা জোরদার, ঈদগাহ মাঠ পরিদর্শনে পুলিশ সুপার

ঈদ জামাত ঘিরে নওগাঁয় নিরাপত্তা জোরদার, ঈদগাহ মাঠ পরিদর্শনে পুলিশ সুপার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নওগাঁ জেলার ঐতিহ্যবাহী নওজোয়ান ঈদগাহ মাঠের প্রস্তুতিমূলক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম।

পরিদর্শনকালে তিনি ঈদ জামাতকে কেন্দ্র করে গৃহীত সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় যানবাহন নিয়ন্ত্রণ, জনসমাগম ব্যবস্থাপনা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়।

আরো পড়ুন-নওগাঁতে ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, পুলিশের হাতে আটক যুবক

বিশেষ করে মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য ঈদগাহ মাঠে প্রবেশ ও বাহিরের পথ সুসংগঠিত রাখা, পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা সদস্য মোতায়েন, সিসিটিভি নজরদারি বৃদ্ধি এবং ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করার ওপর জোর দেন পুলিশ সুপার।

এ সময় তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং সকলকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

পরিদর্শনকালে নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

Bangla Daily News-এর নিজস্ব প্রতিবেদকরা দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনা নির্ভুলভাবে সংগ্রহ ও প্রকাশ করে থাকেন। সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে তারা সর্বদা সচেষ্ট।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment