কমলাপুরে ১২ সংগঠনের সমন্বয়ে ওয়ার্কিং কমিটি গঠন, ৭ সংগঠনের ১১ নেতা শপথ গ্রহণ

কমলাপুরে ১২ সংগঠনের সমন্বয়ে ওয়ার্কিং কমিটি গঠন, ৭ সংগঠনের ১১ নেতা শপথ গ্রহণ

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সংশ্লিষ্ট ১২টি সংগঠনের সমন্বয়ে ঢাকার কমলাপুরে একটি গুরুত্বপূর্ণ সভার মাধ্যমে ওয়ার্কিং কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সংগঠনগুলোর মধ্যে ঐক্য ও সমন্বয় জোরদার করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

জানা যায়, গত ৪ এপ্রিল ২০২৬ তারিখে প্রাথমিক আলোচনা শেষে ৬ এপ্রিল কমলাপুরস্থ কার্যালয়ে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়ে শিক্ষক সমাজের সার্বিক উন্নয়ন ও অধিকার আদায়ের বিষয়ে আলোচনা করেন।

আরো পড়ুন:- খুলনায় স্মারকলিপি, ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবি জোরালো

সভায় সর্বসম্মতিক্রমে ১২টি সংগঠনের সমন্বয়ে একটি ওয়ার্কিং কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এই কমিটির মাধ্যমে ভবিষ্যতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দাবি-দাওয়া বাস্তবায়ন, সংগঠন শক্তিশালীকরণ এবং জাতীয় পর্যায়ে কার্যকর ভূমিকা রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এর ধারাবাহিকতায় গত ১২ এপ্রিল ২০২৬ তারিখে কমলাপুরস্থ কার্যালয়ে ১২টি সংগঠনের মধ্যে ৭টি সংগঠনের সভাপতি ও মহাসচিব পর্যায়ের ১১ জন নেতৃবৃন্দ উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। তারা শপথ বাক্য পাঠের মাধ্যমে সংগঠনের প্রতি আনুগত্য, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার অঙ্গীকার ব্যক্ত করেন।

📋 উপস্থিত নেতৃবৃন্দ (সংগঠনের নাম ও পদবীসহ):
  • কাজী মোঃ মোখলেসুর রহমান — সভাপতি
    (বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি)
  • মোঃ তাজুল ইসলাম ফরাজী— মহাসচিব
    (বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি)
  • মোঃ নুরুন্নবী আলী — সভাপতি
    (বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদ)
  • মোঃ শামছুল আলম— মহাসচিব
    (বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদ)
  • হাফেজ আহমদ আলী — সভাপতি
    (স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ)
  • মোঃ রেজাউল হক — মহাসচিব
    (স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ)
  • শেখ নজরুল ইসলাম মাহবুব — সভাপতি
    (স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় শিক্ষক ফোরাম)
  • মোঃ আব্দুর রহমান শাহজাহান — সভাপতি
    (স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমন্বয় পরিষদ)
  • মোঃ আব্দুর রহিম — মহাসচিব
    (স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক কল্যাণ পরিষদ)
  • মোঃ আলতাব হোসেন— সভাপতি
    (স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সোসাইটি)

উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। এসব সমস্যা সমাধান ও শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই।একইসঙ্গে তারা আশা প্রকাশ করেন যে শীঘ্রই অন্য সংগঠনগুলো শপথ গ্রহণ করবে।

তারা আরও বলেন, সকল সংগঠনকে এক প্ল্যাটফর্মে এনে একটি কার্যকর ওয়ার্কিং কমিটি গঠন সময়ের দাবি ছিল। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষকদের অধিকার আদায় এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হবে।

সভা শেষে সকল নেতা ঐক্যবদ্ধভাবে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিজস্ব প্রতিবেদক

Bangla Daily News-এর নিজস্ব প্রতিবেদকরা দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনা নির্ভুলভাবে সংগ্রহ ও প্রকাশ করে থাকেন। সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে তারা সর্বদা সচেষ্ট।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment