জরুরি সভায় বসছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সকল সংগঠনের শীর্ষ নেতারা

জরুরি সভায় বসছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সকল সংগঠনের শীর্ষ নেতারা

স্টাফ রিপোর্টার | বিডিএন নিউজ

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সকল সংগঠনের শীর্ষ নেতাদের অংশগ্রহণে একটি জরুরি সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৬ এপ্রিল ২০২৬ (সোমবার) মাগরিবের নামাজের পর রাজধানীর কমলাপুরে শিক্ষক পরিষদ অফিসে এ সভা অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দীর্ঘদিনের দাবি-দাওয়া, চলমান আন্দোলন এবং ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণের লক্ষ্যে এই বৈঠক আহ্বান করা হয়েছে। এতে সকল সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

আরো পড়ুন:- সংসদ সদস্য আব্দুস সাত্তারকে অভিনন্দন জানালো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ

সভা ঘিরে ইতোমধ্যে শিক্ষক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আন্দোলনের পরবর্তী ধাপ কী হবে, তা নিয়েও চলছে নানা আলোচনা।

এ বিষয়ে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষা উন্নয়ন বাংলাদেশের মহাসচিব মোহাম্মদ রেজাউল হক-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,
“আমরা আগামী দিনে মূলত দুই দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই বৈঠকে বসছি। আমাদের প্রধান দাবি হলো—সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে প্রাথমিকের ন্যায় জাতীয়করণ করতে হবে। দ্বিতীয়ত, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নীতিমালা ২০২৫ অনুসারে দেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে অন্তর্ভুক্ত করতে হবে।”

তিনি আরও জানান, এই দুই দফা দাবিকে কেন্দ্র করেই একটি ঐক্যবদ্ধ কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে এবং পরবর্তী সময়ে তা বাস্তবায়নে প্রয়োজনীয় কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

আয়োজকরা আশা করছেন, এই জরুরি সভার মাধ্যমে সকল সংগঠন এক প্ল্যাটফর্মে এসে একটি সুসংগঠিত আন্দোলনের রূপরেখা নির্ধারণ করবে, যা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিজস্ব প্রতিবেদক

Bangla Daily News-এর নিজস্ব প্রতিবেদকরা দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনা নির্ভুলভাবে সংগ্রহ ও প্রকাশ করে থাকেন। সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে তারা সর্বদা সচেষ্ট।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “জরুরি সভায় বসছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সকল সংগঠনের শীর্ষ নেতারা”

Leave a Comment