স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে ৭৮% মানুষের সমর্থন

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণে ৭৮% মানুষের সমর্থন

দেশের স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে ব্যাপক জনসমর্থন পাওয়া গেছে। দৈনিক শিক্ষাডটকম পরিচালিত এক জরিপে দেখা গেছে, দেশের ৭৮ শতাংশ মানুষ এ দাবির পক্ষে মত দিয়েছেন।

জরিপে অংশ নেওয়া মোট ৩ হাজার ৫৯ জন ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে ২ হাজার ৩৮২ জন ‘হ্যাঁ’ ভোট দিয়ে জাতীয়করণের দাবিকে সমর্থন করেছেন। অপরদিকে ৬১৭ জন বা ২০ শতাংশ মানুষ এ দাবির বিরোধিতা করেছেন। আর ৬০ জন, অর্থাৎ ২ শতাংশ অংশগ্রহণকারী কোনো মতামত দেননি।

গত বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দৈনিক শিক্ষাডটকমের ওয়েবসাইটে এই জরিপ পরিচালিত হয়। এতে প্রশ্ন করা হয়েছিল— প্রাথমিক বিদ্যালয়ের মতো সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবির সঙ্গে আপনি কি একমত?

আরও পড়ুনঃ- বিনা বেতনে শিক্ষকতা করেই মৃত্যুবরণ, লালমনিরহাটে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষককে শেষ বিদায়

এদিকে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্য জোট আন্দোলন বাস্তবায়ন কমিটি দ্রুত জাতীয়করণের দাবি জানিয়েছে। তারা সতর্ক করে বলেছেন, আগামী বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না দেওয়া হলে ১৫ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘটসহ কঠোর কর্মসূচি পালন করা হবে।

শিক্ষকরা বলছেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এ খাতকে জাতীয়করণের আওতায় আনা হলে শিক্ষকরা সরকারি সুযোগ-সুবিধা পাবেন এবং শিক্ষার মান উন্নত হবে।

প্রসঙ্গত, ১৯৮৪ সালে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের মাধ্যমে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো রেজিস্ট্রেশন পায়। এসব মাদরাসায় কোরআন, সুন্নাহ ও আরবি ভাষার পাশাপাশি এনসিটিবির পাঠ্যক্রম অনুযায়ী বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সমাজবিজ্ঞান পড়ানো হয়। শিক্ষার্থীরা প্রাথমিকের মতো বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে পরবর্তীতে দাখিল মাদরাসায় ভর্তি হয়।

শিক্ষা বিশ্লেষকদের মতে, জাতীয়করণ হলে এ খাতে স্থিতিশীলতা আসবে এবং শিক্ষার্থীদের জন্য একটি মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

🧾 তথ্যসূত্র: দৈনিক শিক্ষাডটকম

নিজস্ব প্রতিবেদক

Bangla Daily News-এর নিজস্ব প্রতিবেদকরা দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনা নির্ভুলভাবে সংগ্রহ ও প্রকাশ করে থাকেন। সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে তারা সর্বদা সচেষ্ট।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment