দেশজুড়ে বিস্তৃত হচ্ছে Fuel Pass BD: নতুন জেলাগুলোতে শুরু নিবন্ধন

Fuel Pass BD অ্যাপ চালু আরও জেলায়, মোটরসাইকেল নিবন্ধন শুরু

Fuel Pass BD অ্যাপের পাইলটিং কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে দেশের একাধিক জেলায় মোটরসাইকেল নিবন্ধন কার্যক্রম চালু করা হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের (Ministry of Power, Energy and Mineral Resources) তথ্য অনুযায়ী, ঢাকা জেলার পাশাপাশি আরও বেশ কয়েকটি জেলা ও মেট্রোপলিটন এলাকায় এই কার্যক্রম উন্মুক্ত করা হয়েছে।

নতুন করে যে জেলাগুলোতে মোটরসাইকেল নিবন্ধন চালু করা হয়েছে সেগুলো হলো— ঢাকা, ঢাকা মেট্রো, চাঁদপুর, চট্টগ্রাম, চট্টগ্রাম মেট্রো, বরিশাল, বরিশাল মেট্রো, খুলনা, খুলনা মেট্রো, রাজশাহী, রাজশাহী মেট্রো এবং ময়মনসিংহ।

এসব জেলায় নিবন্ধিত মোটরসাইকেলগুলো এখন থেকে Fuel Pass BD সিস্টেমের আওতায় নিবন্ধন করা যাবে।

আরও পড়ুন ;- কান্না থামাতে গলায় গামছা পেঁচিয়ে শিশুকে হত্যা: আদালতে মায়ের স্বীকারোক্তি

এছাড়া, ঢাকা জেলায় পাইলটিং কার্যক্রম আরও বিস্তৃত করে আজ থেকে ১৮টি পেট্রোল পাম্পে Fuel Pass BD সিস্টেম চালু করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পর্যায়ক্রমে এই কার্যক্রম দেশের অন্যান্য জেলাতেও সম্প্রসারণ করা হবে।

Fuel Pass BD মূলত একটি ডিজিটাল সিস্টেম, যার মাধ্যমে জ্বালানি বিতরণ ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগ সফল করতে ব্যবহারকারীদের সক্রিয় অংশগ্রহণ এবং মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য Fuel Pass BD এর অফিসিয়াল ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে ব্যবহারকারীদের মতামত, অভিযোগ ও পরামর্শ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

Bangla Daily News-এর নিজস্ব প্রতিবেদকরা দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনা নির্ভুলভাবে সংগ্রহ ও প্রকাশ করে থাকেন। সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে তারা সর্বদা সচেষ্ট।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment