জয়পুরহাটে মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

জয়পুরহাটে মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (১৫ এপ্রিল) জয়পুরহাট জেলায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।

মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক, সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা ব্যানার, প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলার চিত্র তুলে ধরেন এবং দ্রুত সময়ের মধ্যে তাদের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো প্রাথমিক শিক্ষার সমমানের স্বীকৃতি পেলেও বাস্তবে প্রাথমিক বিদ্যালয়ের মতো সুযোগ-সুবিধা পাচ্ছে না। শিক্ষকরা নিয়মিত বেতন-ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন এবং শিক্ষার্থীরাও পর্যাপ্ত সরকারি সুবিধা পাচ্ছে না।

আরও পড়ুন- “মাইক্রোফোন দিলেই শুধু দাবি-দাওয়া”—শিক্ষকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী

তারা আরও জানান, দেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ১২টি শিক্ষক সংগঠন ইতোমধ্যে একত্রিত হয়ে একটি ওয়ার্কিং কমিটি গঠন করেছে। এই কমিটির মাধ্যমে ভবিষ্যতে আরও সংগঠিত ও ঐক্যবদ্ধভাবে আন্দোলন পরিচালনা করা হবে।

শিক্ষক নেতারা বলেন, তাদের প্রধান দুটি দাবি হলো—
১) সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ করা,
২) এমপিও নীতিমালা ২০২৫ অনুযায়ী সকল মাদ্রাসাকে এমপিওভুক্ত করা।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এতে দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নের জন্য সরকারের সুদৃষ্টি কামনা করা হয়।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


📋 উপস্থিত নেতৃবৃন্দ (জয়পুরহাট)

মোঃ আশরাফুল ইসলাম, মোঃ ফরিদুল ইসলাম, মোঃ ইমদাদুল হক, মোহাম্মদ ফেরদৌস হোসেন, মোঃ সাইফুল ইসলাম, মোহাম্মদ বরকত উল্লাহ, মোঃ মতিউর রহমান, মোঃ মফিজুল ইসলাম, মোঃ আজিজুর রহমান, মোহাম্মদ হুজাইফা, মোহাম্মদ হাসান, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আব্দুল জব্বার, মোঃ খাইরুল ইসলাম, মোঃ মাহফুজুর রহমান, মোঃ বাবুল হোসেন, মোহাম্মদ মতিফুর রহমান, মোঃ ফজলুর রহমান, মোঃ আব্দুর রাজ্জাক, মোহাম্মদ মোজাম হোসেন, মোঃ এমদাদুল হোসেন ও মোহাম্মদ আব্দুল খালেক।

নিজস্ব প্রতিবেদক

Bangla Daily News-এর নিজস্ব প্রতিবেদকরা দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনা নির্ভুলভাবে সংগ্রহ ও প্রকাশ করে থাকেন। সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে তারা সর্বদা সচেষ্ট।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “জয়পুরহাটে মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি”

Leave a Comment