১৬ বছর পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, সারাদেশে একযোগে অনুষ্ঠিত

১৬ বছর পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, আজ সারাদেশে একযোগে

দীর্ঘ ১৬ বছর পর স্থগিত থাকা ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা আজ বুধবার (১৫ এপ্রিল) থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে। প্রথম দিনে সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে নিশ্চিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

এর আগে, গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় পরীক্ষার সময়সূচি অনুমোদন করা হয়। পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরীক্ষার বিস্তারিত সূচি প্রকাশ করে।

প্রকাশিত সূচি অনুযায়ী, ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টা থেকে আড়াই ঘণ্টা ধরে চলবে।

আরও পড়ুন ;- “মাইক্রোফোন দিলেই শুধু দাবি-দাওয়া”—শিক্ষকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী

তবে পার্বত্য তিন জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ভিন্ন সূচিতে পরীক্ষা নেওয়া হবে। এসব জেলায় ১৭ এপ্রিল প্রাথমিক গণিত পরীক্ষার মাধ্যমে পরীক্ষা শুরু হবে। এরপর ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান, ১৯ এপ্রিল বাংলা এবং ২০ এপ্রিল ইংরেজি বিষয়ের পরীক্ষার মাধ্যমে পরীক্ষা শেষ হবে।

এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৮ সালে দেশে পূর্ণাঙ্গ প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা চালু হওয়ার পর বৃত্তি পরীক্ষা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ২০২২ সালে পরীক্ষামূলকভাবে পুনরায় চালু হলেও তা আবার স্থগিত ছিল।

নিজস্ব প্রতিবেদক

Bangla Daily News-এর নিজস্ব প্রতিবেদকরা দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনা নির্ভুলভাবে সংগ্রহ ও প্রকাশ করে থাকেন। সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে তারা সর্বদা সচেষ্ট।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment