ভালো পারফর্ম করা শিক্ষকদের বাছাই করে পুরস্কার দেওয়া হবে: প্রধানমন্ত্রী

ভালো পারফর্ম করা শিক্ষকদের পুরস্কার দেওয়া হবে: প্রধানমন্ত্রী

দেশের শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনতে ভালো পারফর্ম করা শিক্ষকদের বাছাই করে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, উপজেলা ও জেলা পর্যায়ে কর্মদক্ষতার ভিত্তিতে শিক্ষকদের মূল্যায়ন করে সরকারিভাবে পুরস্কার বা স্বীকৃতি দেওয়া হবে, যা শিক্ষকদের মধ্যে প্রতিযোগিতা ও কাজের আগ্রহ বাড়াবে।

রোববার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি জেলা প্রশাসকদের উদ্দেশে বলেন, “আপনাদের উপজেলায় বা জেলায় যারা ভালো পারফর্ম করছে, এমন তিনজন বা পাঁচজন শিক্ষককে নির্বাচন করে নাম পাঠান। আমরা সরকার থেকে তাদের জন্য রিওয়ার্ড বা অ্যাওয়ার্ডের ব্যবস্থা করব।”

আরও পড়ুনঃ ২০২৬ সালের আলিম পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ, ২ জুলাই থেকে শুরু

প্রধানমন্ত্রী বলেন, সমাজের উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের কাজের যথাযথ মূল্যায়ন করলে শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। একই সঙ্গে তিনি প্রশাসনের কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, নির্বাচনী ইশতেহার এবং জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি অনুযায়ী সরকারের বিভিন্ন পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এ সময় তিনি জেলা প্রশাসকদের দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনে প্রস্তুত থাকার নির্দেশ দেন।

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র্য ও বেকারত্ব বেড়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়েছে। তবে জনগণের দুর্ভোগ না বাড়িয়ে সমস্যার সমাধানে কাজ করছে সরকার।

সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষকদের জন্য এ ধরনের পুরস্কার ব্যবস্থা চালু হলে শিক্ষাক্ষেত্রে নতুন উদ্দীপনা তৈরি হবে এবং দক্ষ ও যোগ্য শিক্ষকদের সামনে এগিয়ে আসার সুযোগ বাড়বে।

তথ্যসূত্র: টিডিসি রিপোর্ট

নিজস্ব প্রতিবেদক

Bangla Daily News-এর নিজস্ব প্রতিবেদকরা দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনা নির্ভুলভাবে সংগ্রহ ও প্রকাশ করে থাকেন। সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে তারা সর্বদা সচেষ্ট।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment