ইবতেদায়ী মাদ্রাসা সমস্যা সমাধানে শিগগিরই বৈঠক: শিক্ষামন্ত্রী

ইবতেদায়ী মাদ্রাসা নিয়ে বড় বৈঠকের ঘোষণা শিক্ষামন্ত্রীর

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবির বিষয়ে জাতীয় সংসদে শিক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ওয়ার্কিং কমিটির সদস্য। বৈঠকে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, শিগগিরই সকল শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে একটি বৃহৎ আলোচনা সভা আয়োজন করা হবে।

বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৫টায় জাতীয় সংসদে অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব ও ওয়ার্কিং কমিটির সদস্য মোঃ তাজুল ইসলাম ফরাজী

বৈঠকে তাজুল ইসলাম ফরাজীর প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোর দীর্ঘদিনের সমস্যা সমাধানে সরকার ইতিবাচক রয়েছে এবং এ বিষয়ে সকল শিক্ষক সংগঠনের নেতাদের নিয়ে শিগগিরই একটি সমন্বিত বৈঠক করা হবে।

আরও পড়ুন ;- মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রকাশ

তিনি আরও বলেন, “শিক্ষকদের দাবিদাওয়া ও বাস্তব সমস্যাগুলো সরাসরি শুনে একটি কার্যকর সমাধানের পথ বের করতে চাই।”

এদিকে, শিক্ষক সংগঠনগুলোর নেতৃবৃন্দ শিক্ষামন্ত্রীর এ আশ্বাসকে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা আশা প্রকাশ করেন, দীর্ঘদিনের দাবি দ্রুত বাস্তবায়নের জন্য এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তবে একই সঙ্গে নেতৃবৃন্দ জোর দাবি জানান, যাতে দ্রুত সময়ের মধ্যে এ বৈঠকের আয়োজন করা হয় এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নিজস্ব প্রতিবেদক

Bangla Daily News-এর নিজস্ব প্রতিবেদকরা দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনা নির্ভুলভাবে সংগ্রহ ও প্রকাশ করে থাকেন। সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে তারা সর্বদা সচেষ্ট।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

4 thoughts on “ইবতেদায়ী মাদ্রাসা সমস্যা সমাধানে শিগগিরই বৈঠক: শিক্ষামন্ত্রী”

  1. আমার দাবি সাধারণ শিক্ষক গণকে বলির পাঠা বানানো যেন না হয় ইদানীং স্থানীয় নেতাদের দৌরাত্ম বেড়ে গেছে তাই সাবধান থাকার আহবান।

    Reply
  2. ১৭৮০ সালে বাংলার ফোর্ট উইলিয়ামের গভর্ণর জেনারেল “ওয়ারেন হেস্টিংস” আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। যার হেড ছিলেন মাওলানা মাজদুদ্দীন (র:), কারিকুলাম ছিল লখনৌয়ের “দারসে নিজামিয়া” যাহা ১৯৪৭ সালে দেশ ভাগের পর ঢাকায় স্থানান্তরিত হয়ে অদ্যাবধি পর্যন্ত চলমান রয়েছে। স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা সেই আলিয়া মাদ্রাসার মূল ভিত্তি। দীর্ঘ ৪১ বছর যাবৎ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার সম্মানিত শিক্ষক মন্ডলি তাদের মেধা ও দক্ষতা দিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় অতিরিক্ত কোরআন আরবি আকাঈদ ও ফিকহ সহ দক্ষতার সহিত শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন। অত্যন্ত দূখের বিষয় আজ পর্যন্ত একটি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষক ও বেতন পায়নি। এত বড় বৈষম্য অন্য কোন রাষ্ট্রে আছে বলে মনে হয়না। অতএব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয় করণ করার জন্য স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমাজের পক্ষ থেকে শিক্ষা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি ।

    Reply

Leave a Comment